বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তিতে অবৈধ অবস্থানকারীদের উচ্ছেদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তিতে অবৈধ অবস্থানকারীদের উচ্ছেদ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন হরদেও গ্লাস ওয়ার্কস, ২৮/২ কে এম দাস লেন, ঢাকা (৪নং শ্রমিক কলোনি) এর জায়গায় অবৈধভাবে অবস্থানকারীদের উচ্ছেদ করেছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

বৃহষ্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে দশটা হতে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ওয়ারী থানার পুলিশ ফোর্স সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন ট্রাস্টের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল।

এছাড়া উচ্ছেদ কার্যক্রমে ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ এবং শহিদ, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মৃত যুদ্ধাহত ও মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।
.
বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com