বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

পদত্যাগ করলেন আইডিয়ালের মুশতাক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
পদত্যাগ করলেন আইডিয়ালের মুশতাক

ছাত্রীকে বিয়ে করা আলোচিত দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য থেকে পদত্যাগ করেছেন। শনিবার খন্দকার মুশতাক আহমেদ এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর তার পদত্যাগ পত্র জমা দেন তিনি। শনিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের স্বাক্ষরের পর এ-সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, আসামি খন্দকার মুশতাক আহমেদকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালনে এবং ওই স্কুল অ্যান্ড কলেজের কম্পাউন্ডের ভেতরে প্রবেশে বারিত (নিষিদ্ধ) করা হলো।

পদত্যাগপত্রে মুশতাক লেখেন, আমি ভারাক্রান্ত হৃদয়ে স্কুল কমিটি থেকে পদত্যাগ করছি। যা অবিলম্বে কার্যকর করা হবে বলে আমি আশা করছি। আইডিয়াল স্কুলের কমিটিতে থাকাকালীন সময় আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে, যা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার জীবনের এই মুহূর্তে আমি এমন একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি যা সত্যিই আমার হৃদয় ভেঙে দেয়।

এর আগে গত ২১ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ধর্ষণ মামলায় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মুশতাক আহমেদকে স্কুলের ত্রিসীমানায় যেতে নিষেধ করে আদেশ দেন।

কলেজটির একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ। এমন অপ্রীতিকর ঘটনার পর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে খন্দকার মুশতাকের গভর্নিং বডির সদস্যপদ বাতিল করা হয়েছে বলে গত কদিন আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

উল্লেখ্য, খন্দকার মুশতাক গভর্নিং বডির সদস্য থাকাকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে বিয়ে করেন। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে মুশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com