বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নরসুন্দার দুই পাড়ে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
নরসুন্দার দুই পাড়ে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ থেকে শুরু হয় এ অভিযান। অভিযান নেতৃত্ব দিচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী। সাথে রয়েছেন সহকারি কমিশনার (ভূমি) মো: রাকিবুল ইসলাম।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, জেলা শহরের নরসুন্দা নদীর দুই অংশে অসংখ্য অবৈধ স্থাপনা ও দোকান তুলে সেখানে দীর্ঘদিন ধরে দখলকারীরা ব্যবসা করছিল। এতে নদীর সৌন্দর্য ও নদীর দুই পাশে গড়ে ওঠা লেক (রাস্তা) নষ্ট হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

তিনি আরও জানান, নরসুন্দার সৌন্দর্য ফিরিয়ে আনা ও জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাঊদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com