মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

আত্মশক্তিতে বলীয়ান ব্যাক্তি কখনও দরিদ্র থাকতে পারে না

রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
আত্মশক্তিতে বলীয়ান ব্যাক্তি কখনও দরিদ্র থাকতে পারে না

‘আত্মশক্তিতে বলীয়ান ব্যাক্তি কখনও দরিদ্র থাকতে পারে না’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে দি হাঙ্গার প্রজেক্ট প্রকল্পের অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশী শাখার পরিচালক ও বৈশ্বিক সহ-সভাপতি ড. বদিউল আলম মজুমদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাহেদ ভুঁইয়া, রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, দামিহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, দিগদাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন ভুঁইয়া, সুশাসনের জন্য নাগরিক (সুজন) তাড়াইল উপজেলা শাখার সভাপতি প্রফেসর মনোরঞ্জন তালুকদার, দি হাঙ্গার প্রজেক্ট তাড়াইল উপজেলা শাখার পরিদর্শন কার্যক্রম সমন্বয়কারী রবীন্দ্র সরকার।

যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশী শাখার পরিচালক ও বৈশ্বিক সহ-সভাপতি ড. বদিউল আলম মজুমদার বলেন, দি হাঙ্গার প্রজেক্ট একটি আন্তর্জাতিক সংগঠন যা বাংলাদেশ সহ বিশ্বের ২২টি দেশে তার কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলার ৬টি ইউনিয়ন তালজাঙ্গা, রাউতি, ধলা, দামিহা, দিগদাইড়, তাড়াইল-সাচাইলে সংস্থাটি তার কার্যক্রম পরিচালনা করছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশে মূলত ক্ষুধা, দারিদ্র্য দূর করার লক্ষে তৃণমূল জনপদে পিছিয়ে পরা নারী-পুরুষকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্ধুদ্ধ ও দায়বদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিজ নিজ সমস্যা সমাধানের প্রাথমিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের স্বেচ্ছাব্রতী উদ্যোগে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষসমূহ অর্জনের প্রত্যায়ে কাজ করে যাচ্ছে।

এছাড়াও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ গ্রহণ করে তাদের মতামত পেশ করেন। অনুষ্ঠান শেষে ড. বদিউল আলম মজুমদার দামিহা ইউনিয়নের দামিহা গ্রামে চলমান কার্যক্রম পরিদর্শন করেন। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com