কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলায় নব যোগদানকৃত ৯৫ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কে সংবর্ধনা দিয়েছে তাদের জেলা ভিত্তিক সংগঠন।
এ উপলক্ষে রোববার (০৮ অক্টোবর) বিকেল ৩ ঘটিকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এক মিলন মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা: দীন মোহাম্মদ।
হাসপাতালের পরিচালক ডা: মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কিশোরগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: মাহবুব ইকবাল।
মেডিকেল টেকনোলিস্ট (ল্যাব) তানভীর আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: মো: জহিরুল হক, বিএমএ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: এম.এ ওয়াহাব বাদল, সিভিল সার্জন ডা: মো: সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায় ডা: নূর মোহাম্মদ শামছুল আলম, হাসপাতালের সহকারি পরিচালক ডা: নাছিরুজ্জামান, ডা: হোসনা বেগম প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
নতুন ৯৫ জন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জেলার বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করবেন।