মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

পাকুন্দিয়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন প্রদান কাক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ অক্টেবার) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নূরে আলম খান, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক ফৌজিয়া জলিল ন্যান্সি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. সাদেকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক বোরহান উদ্দিন প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভির সহায়তায় এই টিকাদান কর্মসূচী দেশব্যাপি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে মোট ১৮দিন এই টিকাদান কর্মসূচী চলবে। যার মধ্যে প্রথম ১০দিন উপজেলার ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থায়ী কেন্দ্র গুলোতে এক যোগে এ কার্যক্রম চলবে। পরবর্তী ৮দিন নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে ও স্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলবে। এতে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং স্কুলে পড়ে না এমন ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com