শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

এক বছরে কালবেলা শক্ত অবস্থানে দাঁড়িয়েছে: এমপি লিপি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে
এক বছরে কালবেলা শক্ত অবস্থানে দাঁড়িয়েছে: এমপি লিপি

অনেক চড়াই-উতরাই পার হয়ে গত বছর “দৈনিক কালবেলা” নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এবং এই এক বছরের মধ্যে শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। তার পেছনে যার শক্ত অবস্থান তিনি বাংলাদেশের সাংবাদিকতার একজন উজ্জল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা আবেদ খান। তার নেতৃত্বে দৈনিক কালবেলা অনেক দূর এগিয়ে যাবে। আমি আশা করি এই পত্রিকাটি সবসময় সত্য ও স্বাধীনতার পক্ষে কথা বলবে।

দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা বলেন এই দেশে বাক স্বাধীনতা নাই, পত্রিকার স্বাধীনতা নাই, লেখনির স্বাধীনতা তাদের উদ্দেশ্যে এমপি লিপি বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশের বাহিরে যতগুলো সফর করেছেন সেখান থেকে এসে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর যে একটা জবাবদিহিতা আছে তিনি এই বিষয়টি বার বার প্রমাণ করেছেন। আমাদের র্পাশ^বর্তি দেশ (ভারত) যারা দাবি করেন তারা পৃথিবীর একটি শ্রেষ্ঠ দেশ, গনতন্ত্রের ও মানবাধিকারের একটি দেশ এখানে যিনি গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী আছেন কিন্তু এই দশ বছরের মধ্যে একবারও তিনি সাংবাদিকদের মুখোমুখি হোননি। কোন প্রশ্নের জবাব দেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি জবাবদিহিতা করে যাচ্ছেন। সামনে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষে কাজ করবে এবং স্বপ্নের বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মোঃ শরফ উদ্দিন জীবন-এর সঞ্চালনায় স্থানীয় দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস, জেলা সমবায়ের সাবেক কর্মকর্তা ও কবি আবুল এহসান অপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী শরীফুল ইসলাম শরীফ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মধ্যাঞ্চলীয় প্রধান সাইফুল হক মোল্লা দুলু, সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, জিটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, এটিএন নিউজ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনান, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল আলম, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আহমেদ আমিন, আরটিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়ার রিপন, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ, দৈনিক জনবাণী’র জেলা প্রতিনিধি এম এ আজিজ, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, যায় যায়দিনের জেলা প্রতিনিধি আশরাফ আলী, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল, আজকের সংবাদের জেলা প্রতিনিধি কাঞ্চন শিকদার, দৈনিক বিশ^ মানচিত্রের জেলা প্রতিনিধি মাসুদ মিয়া, আমার সংবাদের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার, আমাদের সময় পত্রিকার হোসেনপুর উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী রকি, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মেরাজ নাসিম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক, বিডি চ্যানেল ফোরের স্টাফ রিপোর্টার রিফাত ইসলাম, সময় টিভির চিত্র সাংবাদিক শরীফুল ইসলামসহ আরও অনেকেই।

এছাড়াও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে হোসেনপুরের উজ্জল কুমার সরকার, অষ্টগ্রামের তোফায়েল আহমেদ তুষার, কটিয়াদীর বদরুল আলম নাঈম, নিকলীর আব্দুর রহমান রিপন। আলোচনা সভা শেষে অতিথিদেরকে নিয়ে ১৫ পাউন্ড ওজনের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com