শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঠিক করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেখানে সম্ভাব্য কয়েকটি তারিখ প্রস্তাব করা হবে। তবে ফল প্রকাশে শিক্ষা বোর্ডের পছন্দ আগামী ৩০ নভেম্বর। জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

বুধবার (১৮ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র বলছে, পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে বাধ্যবাধকতা রয়েছে। সেই বিবেচনায় নভেম্বরের শেষ সপ্তাহে যেকোনো দিন ফল প্রকাশ করতে পারে কর্তৃপক্ষ। তবে, এক্ষেত্রে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি ৩০ নভেম্বর বৃহস্পতিবারকে বেছে নিতে চায়।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েকটি বিষয়ের উত্তরপত্র দেখা শেষ হয়েছে এবং তা পরীক্ষকরা জমা দিয়েছেন। নম্বর ইনপুট দেওয়ার কাজও শুরু হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহের শেষ দিনকে (৩০ তারিখ) ফল প্রকাশের জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা সেভাবেই প্রস্তাবনা পাঠাব। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ফল প্রকাশের তারিখ চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৪ অক্টোবর পর্যন্ত চলে এ পরীক্ষা। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ড, কারিগরি এবং মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হয় এ পরীক্ষা। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com