মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গায় যুবমহিলা লীগের কর্মী সভা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গায় যুবমহিলা লীগের কর্মী সভা

বিশ্ব শান্তির অগ্রদূত মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নারী ভোটারদের ভোট কেন্দ্রে শতভাগ উপস্থিত নিশ্চিত করতে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবমহিলা লীগের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজারের পাশে ভিটিপাড়া এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি মোছা. রোজিনা আক্তারের সভাপতিত্বে ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডিএল শরীফুল ইসলাম রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ মহিলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পিংকি মনি, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথী।

এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, মো. ফরিদ উদ্দিন, সদস্য আনোয়ার হোসেন আনান, অ্যাডভোকেট মিনহাজুল হক খোকা, উপজেলা যুবলীগের যুগ্ম আহাবয়ক একরাম হোসেন টিপু, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদ মিয়া, চন্ডিপাশা ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ফরিদা আক্তার, সাধারণ সম্পাদক রুমা আক্তার, বুরুদিয়া ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি অনুফা আক্তার, নারান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাকিল প্রমুখ বক্তব্য রাখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com