মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইল থানা পুলিশের গাড়ীতে বিস্ফোরক মামলায় গ্রেফতার ৫

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে
তাড়াইল থানা পুলিশের গাড়ীতে বিস্ফোরক মামলায় গ্রেফতার ৫
কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশের গাড়ী লক্ষ করে বোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটানোর অভিযোগে উপজেলা বিএনপির তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের প্রচার সম্পাদক আবু তাহের (৪৪), একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোসলেম উদ্দিন (৫২), পংপাচিহা গ্রামের আবদুস সাত্তার (৫৩), বোরগাঁও গ্রামের আনিছুর রহমান (৫০) ও লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়াকে (৩০) শনিবার (২৮ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
রবিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় তাদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
তাড়াইল থানা সূত্রে জানা যায়, রবিবার সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে শনিবার দিবাগত রাতে ককটেল, বিস্ফোরক দ্রব্য নিয়ে দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মৃত গণি ভুঁইয়ার বাড়ি সামনের পাকা রাস্তায় জড়ো হচ্ছিল ৩০/৩৫ জন ব্যক্তি। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ রাত ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই সুচতুর আসামীগণ পুলিশের গাড়ি লক্ষ করে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটায়।
গ্রেফতারকৃত ৫জন আসামীকে The Explosive Substances Act, ১৯০৮ (সংশোধনী-২০০২) আইনের ৩/৪ ধারা তৎসহ পেনাল কোড ১৪৩/১৮৬/৩৫৩/৩৪ ধারায় তাড়াইল থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং ১০। 
তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ অফিসার মনসুর আলী আরিফ বলেন, গ্রেফতারের জন্য আরো ৩০/৩৫ জন আসামিদের উপজেলার সবজায়গায় খোঁজাখুজি চলছে। গ্রেফতারকৃত ৫ জন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com