শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ: ড্যাফোডিল ইউনিভার্সিটি ছুটি ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ: ড্যাফোডিল ইউনিভার্সিটি ছুটি ঘোষণা

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল। এদিন, সকাল থেকে শিক্ষার্থীদের ইউনিভার্সিটির আবাসিক হল ছেড়ে যেতে দেখা গেছে।

জানা যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল ইসলাম অন্তরকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদে গত ২ নভেম্বর থেকে উত্তপ্ত হয় সাভারের খাগান এলাকা। শিক্ষার্থী হত্যাকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল রোববার রাতে মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় চাঁদগাঁও এলাকাবাসী। শিক্ষার্থীরাও এলাকায় প্রবেশ করে প্রায় দুই শতাধিক দোকান ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল বলেন, ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিন বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে, শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ইতিমধ্যে হলের বেশিরভাগ শিক্ষার্থী হল ত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের বাসে নিরাপদ আশ্রয়ে পৌঁছেছেন। সোমবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। বাকি শিক্ষার্থীদের দিনের মধ্যে পৌঁছে দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর কাজী দিলজেব কবির বলেন, এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এরপর তাদের ক্যাম্পাস থেকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়। আজ (সোমবার) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ধাপে ধাপে শিক্ষার্থীদের পৌঁছে দিচ্ছে।

শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ । ছবি: ফেসবুক

তিনি বলেন, শিক্ষার্থীদের তিন ধাপে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো হচ্ছে। প্রথম ধাপে বাস যাত্রায় ক্যাম্পাস থেকে দেউলঘাটে শিক্ষার্থীদের নেয়া হচ্ছে। এরপর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বোটে করে পঞ্চবটি ঘাটে নেওয় হচ্ছে। তারপর সেখানে অপেক্ষমান বিশ্ববিদ্যালয়ের অন্য বাসে করে শিক্ষার্থীদের উত্তরার মেট্রো স্টেশনে পৌঁছে দেয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com