রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

আজ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে
আজ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়ন শুরু

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে শুরু হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এই দুই শ্রেণিতে শিক্ষার্থীদের মূল্যায়নের অংশ হিসেবে কোনো লিখিত পরীক্ষা নিতে পারবে না সরকারি-বেসরকারি স্কুলগুলো। মূল্যায়ন টুলস ও নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে সামষ্টিক মূল্যায়নের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর আগে ৫ নভেম্বর এ কার্যক্রম শুরুর কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। গত ৩০ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম ৮ নভেম্বর পর্যন্ত চলবে। এ কারণে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পূর্ব-নির্ধারিত ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী সব বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে। ৩০ নভেম্বরের মধ্যে সামষ্টিক মূল্যায়নের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে উল্লেখ করে এতে বলা হয়, শিক্ষার্থীর পারদর্শিতার রিপোর্ট কার্ড প্রদানের সময় অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের অর্জিত পারদর্শিতার পর্যায় সম্পর্কে অবহিত করতে হবে।

চলতি বছরের জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হবে। এরপর ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে তা চালু হবে। উচ্চমাধ্যমিকে একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com