বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীকে হারাতে স্বতন্ত্র প্রার্থী বড় ভাই-ভাতিজা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থীকে হারাতে স্বতন্ত্র প্রার্থী বড় ভাই-ভাতিজা

মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। একই আসনে নৌকা প্রতীক চেয়েছিলেন তার বড় ভাই সৈয়দ শাফায়াতুল ইসলাম।

এবার নৌকা প্রতীক না পেয়ে ছোট বোনকে হারাতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারই বড় ভাই মেজর (অব.) শাফায়াতুল ইসলাম ও তার বড় ছেলে সৈয়দ নাফিস নজরুল রাইয়ান। বাবা-ছেলে দুইজনই কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে নির্বাচন করার জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল তারা মনোনয়নপত্র জমা দেবেন। তবে একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দুজনের মনোনয়নপত্র টিকে গেলে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। 

এ পর্যন্ত কিশোরগঞ্জ-০১ আসন থেকে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন (গণতন্ত্রী পার্টি), ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি (আওয়ামী লীগ), অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (স্বতন্ত্র), শরীফ আহমদ সাদী (স্বতন্ত্র), সৈয়দ নাফিস নজরুল রাইয়ান (স্বতন্ত্র), ডা. মো. মো. আব্দুল হাই (জাতীয় পার্টি), আনোয়ারুল কিবরিয়া (স্বতন্ত্র), মোবারক হোসেন (স্বতন্ত্র),  ও মো. নাসির উদ্দিন (জাকের পার্টি)।

আজ বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com