বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না: হিরো আলম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না: হিরো আলম

এবার আর কাউকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না, কষ্ট করে খেলে গোল দিতে হবে বলে মন্তব্য করেছেন আলোচিত সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। নিজেকে ভোটের মাঠে বড় খেলোয়াড় দাবি করে হিরো আলম বলেন, ‘এবার আর কাউকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না, কষ্ট করে খেলে গোল দিতে হবে। আর এজন্য নির্বাচনের মাঠে রয়েছি।’

তিনি বলেন, আগামীকাল থেকে প্রচারণা শুরু করবো। তাই এসপি স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। স্যারকে জানিয়েছি কাহালু নন্দীগ্রামে প্রচারণাকালে যেকোন ধরনের সমস্যা হলে যেন দ্রুত পুলিশের সহযোগিতা পাওয়া যায়। যেহেতু ইসি বার বার বলেছে সারাদেশে সুষ্ঠু নির্বাচন হবে তাই পুলিশ ও সাংবাদিকেরা বড় ভূমিকা রাখবে বলে আশা করি।

তিনি আরও বলেন, নির্বাচনে অনেক খরচ হচ্ছে, কিভাবে খরচ যোগাবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন করতে সে রকম খরচ লাগে না। যারা দুর্বল প্রার্থী তারাই নির্বাচনে টাকা খরচ করে নিজেদের সামনে নিয়ে আসে। আর আমার নির্বাচনের খরচ জনগণ দিবে, যারা আমাকে ভালোবাসে। যারা আমাকে ভালোবাসে তারাই আমাকে খরচ দিয়ে থাকে। আর জনগণ আমাকে ভালবেসেই ভোট দিতে আসবে।

খেলা হবে খেলা হবে এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, হিরো আলম ভোটের মাঠে বড় খেলোয়াড়। তার সাথে খেলতে হবে। ভোটের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ তিনি। তাই কাউকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি।

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন হিরো আলম। এবারও হিরো আলম বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে ডাব প্রতীকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থীতা করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ দেয়া হবে না: হিরো আলম"

  1. child porn says:

    En büyük orospu cocugu child porn icin ziyaret.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com