বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

মৌলভীবাজারে আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণ বিধিমালা, প্রার্থীদের নির্বাচনী ব্যায়সহ অন্যান্য বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে শুরু হওয়া সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান, সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও তাদের পক্ষের প্রতিনিধি, সাংবাদিকসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অবহিতকরণ সভায় আচরণ বিধিমালা বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে মতামত ব্যক্ত করেন, ওয়ার্কাস পার্টির সৈয়দ আমিরুজ্জামান, মৌলভীবাজার-৩ আসন থেকে অংশ নেয়া ওয়ার্কাস পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী তাপস কুমার ঘোষ, জাসদ মনোনীত প্রার্থী আব্দুল মোসাব্বির সহ বেশ কয়েকজন প্রার্থী।

এসময় নির্বাচনে অংশ নেয়া এক প্রার্থী প্রচারণা শুরুর পর আচরণ বিধিমালা লঙ্ঘন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করলে এ বিষয়ে সভায় উপস্থিত থাকা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর রহমান সকল প্রার্থীকে আচরণ বিধিমালা মেনে চলার আহবান জানিয়ে বলেন, নির্বাচনে কোন ভীতিকর পরিবেশ তৈরির সুযোগ নেই।

আচরণ বিধিমালা বিষয়ে জেলা রেটার্নিং কর্মকর্তা, ড. উর্মি বিনতে সালাম বলেন, নির্বাচনী এলাকায় একই সাথে ৩ টি মাইক্রোফোন, লাউড স্পিকার কিংবা মাইক ব্যবহার করা যাবেনা, কোন সরকারি স্থাপনায় প্রার্থীর কোন কার্যক্রম চালানো যাবেনা এবং দুপুর ২ টা থেকে রাত ৮টার পর কোন প্রচারণা চালানো যাবেনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "মৌলভীবাজারে আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com