সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ অভিবাসী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ অভিবাসী আটক

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এক অভিযানে ৯৪ জন বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়েছে। এ সময় আরো আটক হয়েছে ৫৩০ জন অভিবাসী।

স্থানীয় সময় শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দেশটির সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে এই অভিবাসীদের আটক করা হয়। এক বিবৃতিতে এসব তথ্য জানান সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামার উদ্দিন।

বিবৃতিতে তিনি বলেন, এই অভিযানে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারীকে আটক করা হয়েছে। এই পুরুষ আর নারী মিলিয়ে মোট ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি মিয়ানমারের নাগরিক। এরপর বাংলাদেশের নাগরিকরা রয়েছেন। আর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

তিনি আরো বলেন, এই ৫৩০ জনের মধ্যে ২৭৭ জন মিয়ানমারের, ৯৪ জন বাংলাদেশের, ৭২ জন ভারতের, ৩৯ জন ইন্দোনেশিয়ার, ১৫ জন নেপালের, ৯ জন শ্রীলঙ্কার, ৬ জন পাকিস্তানের ও ১ জন ভিয়েতনামের নাগরিক রয়েছে। তাদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা পরীক্ষা করা হবে।

অভিযানে জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), রয়্যাল মালয়েশিয়া পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), সেলাঙ্গর ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) ও সুবাং সিটি কাউন্সিলও অংশ নেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com