সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

নির্বাচন ছাড়া শাষণ ব্যবস্থা পরিবর্তন সম্ভব না: ইসি রাশেদা সুলতানা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে
নির্বাচন ছাড়া শাষণ ব্যবস্থা পরিবর্তন সম্ভব না: ইসি রাশেদা সুলতানা

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন- নির্বাচন কমিশনকে মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে। এটা যদি নষ্ট হয়ে যায় বা গোটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। নির্বাচন ছাড়া শাষণ ব্যবস্থা পরিবর্তন সম্ভব না। যা জনগণ এবং আইনের চাওয়া। আর নির্বাচন কমিশন সেই লক্ষে কাজ করে যাচ্ছে। যেন আন্তর্জাতিক মহলেও তা গ্রহণযোগ্যতা পাই। এছাড়াও আমরা একজন ভোটারদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিজাইডিং অফিসারে সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বেগম রাশেদা সুলতানা বলেছেন- আমরা চেয়েছিলাম বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ এবং গ্রহণযোগ্য করতে পেরেছিলাম। নির্বাচন গ্রহণযোগ্য, নিষ্কণ্টক ও স্বচ্ছ করা কেবলমাত্র নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। সংশ্লিষ্ট সকলের দায় রয়েছে। নির্বাচন কমিশন বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতার নিদর্শন সৃষ্টি করেছে। যদি নিরপেক্ষ না হতো তাহলে এতো বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হতে পারতেন না। এমন কি সারাদেশে অনেক হেভীওয়েট প্রার্থীরা পরাজিত হতোনা।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা। এসময় রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার ফয়সল মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ-২(পত্নীতলা-ধামইরহাট) আসনে গত ২৯ ডিসেম্বর ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যান। এতে ওই আসনের নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। বর্তমানে ওই আসন থেকে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শহীদুজ্জামান সরকার বাবলু, জাতীয় পাটি মনোনিত লাঙ্গল প্রতিকের অ্যাড. তোফাজ্জল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকে ইঞ্জিনিয়ার আখতারুল আলম ও ঈগল প্রতিকে মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বীতা করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com