রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্ব শুরুর আগেই পাঁচ মুসল্লির মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে
বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্ব শুরুর আগেই পাঁচ মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা আজ বৃহস্পতিবার থেকেই ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন। এদিকে দ্বিতীয় পর্বের শুরুর আগে বৃহস্পতিবার ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ইজতেমায় অংশ নেওয়া পাঁচ মুসল্লির মৃত্যু হয় বলে জানা গেছে।

তারা হলেন শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর এলাকার মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬৫) ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)। অপর দুজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ইজতেমার দ্বিতীয় পর্বের নিজামুদ্দিন অনুসারী মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রথম দিনে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। নিহত তিনজনের পরিচয় জানা গেছে। তবে পরপর দুজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আগামী ১১ ফেব্রুয়ারি (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা।

এর আগে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেয় শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ইজতেমার প্রথম পর্ব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com