বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

হতাশ ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে
হতাশ ক্যাটরিনা কাইফ

বারবার মুক্তি পিছিয়ে যাওয়া মেরি ক্রিসমাস ছবিটি শেষমেশ মুক্তি পেয়েছে চলতি সপ্তাহে। কিন্তু মুক্তির আগে যেমন উচ্ছ্বাস ছিল সিনেমাটির মূল নায়িকা ক্যাটরিনা কাইফের, তেমনি ছবি মুক্তির পরই যেন হতাশার সাগরে হাবুডুবু খেতে শুরু করেন বলিউডের এই ড্রিম গার্ল।

বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে ‘মেরি ক্রিসমাস’। ছবিটিতে ক্যাটরিনার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। শ্রীরাম রাঘবন নির্মিত ছবিটি মুক্তির পর ইতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছে। কিন্তু বাণিজ্যে মোটেই সুবিধা করতে পারছে না।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেল, মুক্তির চার দিন পেরিয়ে ভারতে ছবিটির আয় মাত্র ১১ কোটি ৩৮ লাখ রুপি। এর মধ্যে সোমবার (১৫ জানুয়ারি) মোটে ১ কোটি ৬৫ লাখ রুপি সংগ্রহ করেছে ছবিটি।

প্রায় ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘মেরি ক্রিসমাস’। বক্স অফিসের যে অবস্থা, তাতে সহজেই অনুমান করা যায়, ছবিটি ফ্লপের খাতায় নাম লেখাচ্ছে। আর ক্যাটরিনা-বিজয়ের ঝুলিতেও যোগ হচ্ছে আরেকটি ব্যর্থতা।

ছবিটি নিয়ে নির্মাতা শ্রীরাম রাঘবন বলেছেন, ‘অতীতে আমি যেসব ছবি বানিয়েছি, সেগুলোর চেয়ে এটা একেবারেই ব্যতিক্রম। এই গল্পের মূল বিষয় একটি সম্পর্ক, যেটা এক রাতের মধ্যে গড়ে ওঠে দুজন অচেনা ব্যক্তির মধ্যে। হ্যাঁ, এখানে অপরাধের বিষয়ও আছে, তবে এরকম এক রাত কেউ কেউ সারা জীবনের জন্য বেছে নেয়!’

বড়দিনের উৎসবের মধ্যে দুজন অজ্ঞাত ব্যক্তির মধ্যে পরিচয়, রোমান্স ও রহস্য ঘিরে এগিয়েছে ‘মেরি ক্রিসমাসে’র গল্প। এটি হিন্দির পাশাপাশি তামিল ভাষায়ও মুক্তি পেয়েছে। ছবির হিন্দি ভার্সনে আরও আছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিনু আনন্দ। তামিলে বিজয়-ক্যাটের সঙ্গে দেখা গেছে রাধিকা শরতকুমার, শান্মুগারাজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামস।

তবে কিছু দিন আগেই ‘টাইগার থ্রি’ সিনেমায় সালমান খানের বিপরীতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে ক্যাটরিনাকে। সেই ছবিটি অবশ্য প্রত্যাশা অনুযায়ী সাড়া ফেলেছে দর্শক মহলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com