শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

নওগাঁয় মাদ্রাসার কেন্দ্রে সচিবসহ ৫৮ভুয়া দাখিল পরীক্ষার্থী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে
নওগাঁয় মাদ্রাসার কেন্দ্রে সচিবসহ ৫৮ভুয়া দাখিল পরীক্ষার্থী আটক

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে বদলী পরিক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে আরবী সাহিত্য পরীক্ষা চলছিলো। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন। পরে কেন্দ্রসচিব সহ ৫৮ জনকে আটক করেন তিনি। তার মধ্যে ৪৪ জন মেয়ে শিক্ষার্থী বলে জানা গেছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, ৫৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। ছবিসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র যাচাই শেষে প্রকৃত ভুয়া শিক্ষার্থীর সংখ্যা জানা যাবে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করে জানান, এরই মধ্যে ওই কেন্দ্রের সচিবসহ ৫৮ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রেও একইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ওই শিক্ষার্থীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com