রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

আড়াই ঘণ্টার চেষ্টায় পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৬৬ বার পড়া হয়েছে
আড়াই ঘণ্টার চেষ্টায় পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুন ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানিয়েছেন, শনিবার (২৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টায় আমাদের কাছে খবর আসে চকবাজার ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে। এরপর আগুনের ভয়াবহতায় একে একে পাঠানো হয় মোট ৯টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে পানির স্বল্পতায়। অগ্নিকাণ্ডে ভবনের সামনে ও পেছনে লাগোয়া অনেকগুলো ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ারও একটা শঙ্কা ছিল। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টায়। আগুনের পাশাপাশি প্রচন্ড ধোয়ার কারণে প্রথমে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

আগুনের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছেন। তারা পরিদর্শন করবেন, তদন্ত কমিটি গঠন করা হবে। এরপরে জানা যাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com