সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

ঈদে ভাড়া মওকুফ করে বাড়িওয়ালার অনন্য নজির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে
ঈদে ভাড়া মওকুফ করে বাড়িওয়ালার অনন্য নজির

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং ঈদ আনন্দকে প্রাণবন্ত করতে ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করেছেন রাজধানীর মিরপুর এলাকার ওই বাড়ির মালিক। আর বিষয়টি ভাড়াটিয়াদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছেন তিনি।

সোমবার (১ এপ্রিল) ওই বাড়ির মালিকের চিঠি সামাজিকমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

চিঠির লেখাগুলো হুবহু তুলে ধরা হলো-

নিত্যপণ্যের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং আপনাদের ঈদ আনন্দকে প্রাণবন্ত করার উদ্দেশ্যে এপ্রিল, ২০২৪ মাসের মূল ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হইল।

জানা গেছে, সোমবার (১ এপ্রিল) রাজধানীর মিরপুরের রুপালি হাউজিংয়ের ৬১ নম্বর বাড়ির ভাড়াটিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি জানালে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন ওই বাড়ির মালিককে। এই বাড়িওয়ালার হাউজিংয়ে দুইটা বাড়ি আছে এবং সবার জন্য এবার ঈদে এই উপহার দিয়েছেন তিনি।

একজন কমেন্টে লিখেছেন, ঢাকার এক বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার জন্য উদারতা দেখিয়েছেন। আল্লাহ নিশ্চয় উত্তম কাজের উত্তম প্রতিদান দেবেন। তবে এমন হৃদয়বান মানুষের সংখ্যা সমাজে বৃদ্ধি পাওয়া দরকার। আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে রোজা বা ঈদ উপলক্ষে এমন একটি করে ভালো কাজ করলে সমাজে একটা বিরাট পরিবর্তন আসবে।

আরেকজন লিখেছেন, এমন ভালো মানুষ আছে বলেই পৃথিবী টিকে আছে।

পোস্টদাতা আলিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি একজন ভাড়াটিয়া হিসেবে আমার আবেগ প্রকাশ করেছি মাত্র। তবে বাড়ির মালিক বিষয়টি গোপন রাখতেই পছন্দ করেন বলে জানিয়েছেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com