খুলনার রূপসা উপজেলায় বেসরকারি একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়েন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে জাবুসা এলাকায় অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটকলে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা য়ায় নি। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।