বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

মসজিদে আজান দিলো ছেলে, উচ্ছ্বসিত নায়ক সাইমন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে
মসজিদে আজান দিলো ছেলে, উচ্ছ্বসিত নায়ক সাইমন
মসজিদে আজান দিলো ছেলে, উচ্ছ্বসিত নায়ক সাইমন । ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক সাইমন সাদিক। এবারের ঈদে তার অভিনীত ‘মায়া’ সিনেমা মুক্তি পেয়েছে। যা প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এ কারণে আনন্দিত অভিনেতা। তবে এবার সিনেমা নয়, অন্য কারণে উচ্ছ্বসিত এ নায়ক।

এ অভিনেতা ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা। তাদের সঙ্গে বিভিন্ন সময় খুনসুটির ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দেখে মুগ্ধ হয়ে থাকেন ভক্তরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটায় ফেসবুকে বড় ছেলে সাইয়ান সাদিকের আজান দেয়ার একটি ভিডিও পোস্ট করেছেন সাইমন সাদিক। ভিডিওটি পোস্ট হতেই তাতে বিভিন্ন রিঅ্যাকশন ও প্রশংসামূলক মন্তব্য করতে থাকেন নায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এ ব্যাপারে সাইমন সাদিক বলেন, আমি ঢাকায় লালমাটিয়ায় থাকি। সেখানে নিয়মিত হাউজিং কমিউনিটি মসজিদে যাওয়া-আসা আছে। আমার বড় ছেলেও সেখানে যায়। সে আরবি পড়ে। আজ প্রথমবার মসজিদে আসরের আজান দিয়েছে সে। এটি আমার কাছে খুবই আনন্দের। সন্তানরা নিয়মিত পড়ালেখার পাশাপাশি ধর্ম চর্চা করছে। আর বাবা হিসেবে গর্বিত আমি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com