শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটসহ স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃষ্টিভেজা সকালে হঠাৎ করেই ধোঁয়াচ্ছন্ন হয়ে পরে কারওয়ান বাজার। লা ভিঞ্চি হোটেলের পাশে একটি টিনশেড রুম থেকে ধোঁয়া দেখা যায়। ধারণা করা হচ্ছে, হোটেলের ওই জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত।

শনিবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

লিমা খানম বলেন, সোয়া ১০টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ১০টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে। ১০টা ৪৭ মিনিটে পুরোপুরি নির্বাপন সম্ভব হয়।

তবে কীভাবে আগুন লাগল এবং কোনো হতাহত হয়েছে কি না লিমা খানম সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com