বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

যৌতুক মামলায় উপস্থাপিকা মৌসুমী মৌ’র স্বামীর জামিন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে
যৌতুক মামলায় উপস্থাপিকা মৌসুমী মৌ’র স্বামীর জামিন

যৌতুক নিরোধ আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল-উপস্থাপিকা মৌসুমী মৌ (কামরুন্নাহার মৌসুমী) এর স্বামী আরিফ বিল্লাহ হক। বুধবার (২৯ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত-২১ এর বিচারক তাহমিনা হক এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও মো. বাহাউদ্দিন আল ইমরান। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট এ এন এম গোলাম জিলানী।

মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহ হকের সঙ্গে মডেল ও টিভি উপস্থাপিকা কামরুন্নাহার মৌসুমী ওরফে মৌসুমী মৌ পারাবিরাকিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আরিফ একজন কোচিং শিক্ষক।

আদালত সূত্র জানায়, মামলার ধার্য তারিখ বুধবার (২৯ মে) আসামিপক্ষের আইনজীবীরা আপোষের শর্তে আদালতের কাছে জামিন প্রার্থনা করেন।

আরিফের আইনজীবীরা আদালতকে জানায়, স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো একপ্রকার ধার হিসেবে নেয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে। অন্যদিকে, একইদিন বাদী আদালতে উপস্থিত না থেকে সময় প্রার্থনার আবেদন দেন। শুনানি নিয়ে আদালত উভয়পক্ষের আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন ধার্যের আদেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com