ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (১৫ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
ডিএমপি এক বার্তায় জানায়, বদলি করাদের মধ্যে ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক মিঠুকে ডিবির ওয়ারী বিভাগে এবং ডিএমপির এসি মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।