সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

ভারীবর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে
ভারীবর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারীবর্ষণে খাগড়াছড়ির আলুটিলার সাপমারায় পাহাড় ধসে পড়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছেন পর্যটকেরা। মঙ্গলবার (২ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, আমি এখনো শুনি নাই। খবর নিয়ে দেখছি।

এদিকে, খাগড়াছড়ি সাজেক সড়কের বাঘাইহাটে সড়ক ডুবে যাওয়ায় সাজেকের সাথে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী ও পর্যটকেরা।

জুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত হতে পারে অতিভারী বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কাজুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত হতে পারে অতিভারী বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা এছাড়া দীঘিনালা-লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙামাটির লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ডুবে গেছে মেরুং বাজার। টানা বর্ষণে দীঘিনালার মেরুং ইউনিয়ন ও কবাখালি ইউনিয়নে প্রায় ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। টানা বর্ষণে মাইনী নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com