বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

‘কোটা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী, আজকেই বসতে প্রস্তুত’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে
'কোটা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী, আজকেই বসতে প্রস্তুত'

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আলাপ-আলোচনার প্রস্তাবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবার সংসদ ভবনের টানেল গেটে আইনমন্ত্রী আনিসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনার কথা সাংবাদিকদের জানান।

তিনি আরও জানান, আমরা তাদের সঙ্গে বসবো। তারা যখনই বসতে রাজি হয়, আমরা সেটা যদি আজকে হয়, আজকেই বসতে রাজি আছি।

আইনমন্ত্রী বলেন, ‘তাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আলোচনার জন্য আমাকে; আইনমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সঙ্গে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে, তারা যখনই বসতে রাজি হবে, আমরা সেটা যদি আজকে হয়, আজকেই বসতে রাজি আছি।’

তিনি বলেন, ‘দ্বিতীয়ত প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ আগস্ট যে মামলা শুনানির কথা ছিল, সেই মামলার শুনানি এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে, আগামী রোববার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে আবেদন করবেন। যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন।

তিনি বলেন, আন্দোলনকারীদের দাবির সাথে সরকার একমত। তাই তাদের আর আজ থেকে আন্দোলন করার দরকার নেই। পিতৃতূল্য নাগরিক হিসেবে আমি তাদের অনুরোধ করছি, তারা যেন সহিংসতা বন্ধ করে এবং আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com