বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

ডিপ্রেশনে ভুগছেন প্রসেনজিৎ!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

কলকাতা ইন্ডাস্ট্রিতে টানা ৯ দিন শুটিং বন্ধ থাকায় বেশ বিব্রত অভিনয়শিল্পীরা। নির্মাতা রাহুল মুখার্জির ওপর থেকে ডিরেক্টর্স গিল্ড নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। শুরু হয়নি শুটিংও। এদিকে বিষয়টি নিয়ে ভীষণ মন খারাপ অভিনেতা প্রসেনজিতের। টালিউড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নাকি ডিপ্রেশনে ফেলে দিয়েছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেতা।

জানা গেছে, এই মুহূর্তে একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন প্রসেনজিৎ। এরপর ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের নিয়ম না মেনে রাহুল বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মের জন্য সিরিজ বানাতে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের বিষয়টি সংগঠনের কানে পৌঁছনোর পর সেই নিয়ে জবাব চাওয়া হয় রাহুলের কাছে। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও, পরে ভুল স্বীকার করেন তিনি। এরপর তিন মাসের জন্য রাহুলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

অন্যদিকে শুক্রবার (২৬ জুলাই) রাহুলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ডিরেক্টর্স গিল্ড। কিন্তু এদিন রাতেই পুনরায় ফেডারেশন জানায়, নির্মাতার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠছে না। রাহুল ফ্লোরে গেলে ফ্লোরে যাবেন না টেকনিশিয়ানরা।

এরপর গত ২৭ জুলাই সকালে রাহুল এবং বাকিরা সেটে পৌঁছানোর পরও শুটিং শুরু না হওয়াতেই সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে মুখ খোলেন প্রসেনজিৎ।

তিনি বলেন, গত ৯ দিন ধরে আমি খুবই মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছি। সকালে শুটিং সেটে গিয়ে শুনি শুটিং বন্ধ টেকনেশিয়ানরা কাজ করবে না। বিষয়টি ভীষণ কষ্টদায়ক। কারণ আমরা সবাই একটি ফ্যামিলি হয়ে কাজ করি। এভাবে সম্পর্ক নষ্ট হয়। ভালোবাসা থাকে না। যেহেতু এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে, সেহেতু আমাদের এখন এক হয়ে কাজ করা উচিত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com