বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

কিশোরগঞ্জে আদালত চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে আদালত চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কতৃক তদন্ত পূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা।

বুধবার (৩১ জুলাই) দুপুরে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

জানা যায়, বেলা সাড়ে এগারোটার দিকে শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত চত্বরে এসে পৌঁছে বারোটার দিকে। পরে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।

অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান নেন আদালত চত্বরে। আদালত চত্বরে পুলিশ-র‍্যাব ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে থাকলেও কোনো ধরনের সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কাউকেই আটক করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com