বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা পেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২৪ ঘণ্টার মধ্যে আন্দোলন ঘিরে গ্রেফতার হওয়া সব বন্দির মুক্তির দাবি জানিয়েছে তারা।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা যেন কোনো সুযোগ না পায় সে জন্য ছাত্র-জনতাকে রাজপথেই থাকতে হবে।

এ সময় তিনি ২৪ ঘণ্টার মধ্যে সকল রাজবন্দিদের মুক্তিও দাবি করেন। এ সময় সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তার দাবিও জানান তিনি।

গণমাধ্যমকর্মীদেরও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান সমন্বয়ক নাহিদ ইসলাম।

অনেক পক্ষ সুযোগ নিয়ে আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে পারে বলেও সকলকে সতর্ক করেন তিনি।

রাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি যেন না হয় সে ব্যাপারেও সতর্ক থাকলে রাজপথে ছাত্র-জনতাকে থাকার আহ্বান জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com