বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

জাতীয় সংসদ পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।

এরপর ছাত্র-জনতা সংসদ ভবন ও গণভবনে ঢুকে পড়ে উল্লাসে ফেটে পড়েন। সংসদ ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। এসময় যে যার মতো সংসদ ভবনে থাকা মূ্ল্যবান জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়।

পরে আন্দোলতরত শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এগিয়ে আসেন। সংসদ ভবনের মূল্যবান জিনিসপত্র ভাঙতে বাধা দেন। পাশাপাশি যারা এসব নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদের কাছ থেকে নিয়ে নেন।

সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৬ আগষ্ট) শিক্ষার্থীরা সংসদ ভবন পরিষ্কার শুরু করেছেন। সেরকম একটি ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আশরাফুল ইসলাম শিমুল নামের একজন নিজের ফেসবুক পোস্টে ছবিটি দিয়ে লিখেছেন, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কারের কাজে লেগে গেছে। এইভাবে দেশ পরিষ্কার হয়ে যাবে।

 

তার এই ছবিটি মুর্হুতেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেককেই ছবিটি নিজের টাইমলাইনে শেয়ার করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com