বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

কাশিমপুর কারাগার ভেঙে পালাল ২০৯ বন্দী, গুলিতে নিহত ৬

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে
কাশিমপুর কারাগার ভেঙে পালাল ২০৯ বন্দী, গুলিতে নিহত ৬

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে থেকে দেয়াল টপকে ২০৯ জন বন্দী পালিয়ে গেছে। তবে এ সময় কারারক্ষীদের গুলিতে ছয়জন বন্দী নিহত হয়েছেন। নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

ঘটনাটি গতকাল ঘটলেও বুধবার (৭ আগস্ট) বন্দী পলায়ন ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা।

ঘটনাটি গতকাল ঘটলেও বুধবার বন্দী পলায়ন ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা।

তিনি বলেন, পালানোর সময় এনকাউন্টারে ৬ জন বন্দী মারা গেছে। এ ছাড়া দেয়াল টপকে দাঙ্গা করে বেড়িয়ে গেছে ২০৯ জন বন্দী। এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পরিবেশ স্বাভাবিক আছে।’

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় কারাগারে বন্দীরা কারারক্ষীদের জিম্মি করে মুক্তির দাবিতে বিদ্রোহ শুরু করেন। পরে অতিরিক্ত সেনাসদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এ সময় বন্দীদের স্বজনেরা কারাগারের বাইরে ভিড় করলে পুরো এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিক্ষোভ, বিপুল সেনা মোতায়েনকাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিক্ষোভ, বিপুল সেনা মোতায়েন

কারাগার সূত্রে জানা গেছে, গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের ভেতর একটি মহিলা কারাগারসহ চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। তার মধ্যে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি, জঙ্গি, ফাঁসি ও যাবজ্জীবনসহ দুর্ধর্ষ আসামিরা বন্দী রয়েছেন। এছাড়া রাজনৈতিক মামলায় গ্রেপ্তার অনেক নেতা-কর্মীও ওই কারাগারে রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com