বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

বিএনপি নেতা সালাহউদ্দিন আজ ৯ বছর পর দেশে ফিরছেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
বিএনপি নেতা সালাহউদ্দিন আজ ৯ বছর পর দেশে ফিরছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর আজ দেশে ফিরছেন। রোববার (১১ আগস্ট) বেলা ১১টায় দিল্লি বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।

সালাউদ্দিন আহমেদ বলেন, আল্লাহর অশেষ রহমতে অনেক বছর পর আজ (রোববার) স্বাধীন মাতৃভূমিতে আসার সুযোগ পাচ্ছি। দেশবাসীসহ প্রবাসে থাকা সকল বাংলাদেশির প্রতি আমার সালাম ও শুভেচ্ছা।

এর আগে, একাধিকবার তার দেশে আসার খবর শোনা গেলেও নানা জটিলতায় আসতে পারেননি। তবে এবার দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি দেশে ফিরছেন।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। পরিবারের অভিযোগ, গোয়েন্দা পরিচয়ে সালাহউদ্দিনকে উত্তরার বাসা থেকে তুলে নেয়া হয়। পরবর্তীতে ওই বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার খোঁজ মেলে। সেসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে শিলং পুলিশ তার নামে মামলা করে।

২০১৮ সালের ২৬ অক্টোবর মামলা থেকে সালাহউদ্দিনকে খালাস দেন ভারতের আদালত। তবে আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাহউদ্দিনের দেশে ফেরা। প্রায় সাত বছর বিচার চলার পর গত বছরের ২৮ ফেব্রুয়ারি বেকসুর খালাস পান তিনি। কিন্তু পাসপোর্ট না থাকায় সালাহউদ্দিন দেশে ফিরতে পারছিলেন না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com