বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে
দেশের পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন তিনি।

বৈঠকে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপান, ভারত, জার্মান, ব্রিটিশ, কানাডা, রাশিয়া, ইইউ, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়শিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, চীনসহ অন্তত ৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নতুন সরকারের বিষয়ে বিদেশি বন্ধুরা খুবই ইতিবাচক, সরকার বিদেশিদের সঙ্গে করা সকল চুক্তি সমঝোতা সবই ধারাবাহিকভাবে রক্ষা করে যাবে। বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক দেশের পর্যবেক্ষণ আছে। আগামী দিনে মানবাধিকার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।

তিনি দাবি করেন, দেশের পরিস্থিতি বাইরের কারও নিয়ন্ত্রণে নেই, উপদেষ্টা পরিষদে দায়িত্বপ্রাপ্তরাই দেশের জন্যই কাজ করছেন।

এ সময় বিদেশি কূটনীতিকরা নির্বাচিত সরকারেও যুবকদের প্রতিনিধিত্ব আশা করেছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

উপদেষ্টার আগের ব্রিফিংগুলোতে তার টার্গেট ছিল ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি, হত্যা তথা নিষ্ঠুরতার বিরুদ্ধে বিদেশি বন্ধু উন্নয়ন সহযোগীদের উদ্বেগ নিরসন। কর্মকর্তারা আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের স্বপক্ষে নানা যুক্তি তুলে ধরে সফাই বয়ান তৈরি করেছিলেন। তবে আজকের ব্রিফিংয়ের ধরন ছিলো সম্পূর্ণ ভিন্ন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে বিদেশি রাষ্ট্রদূতদের আহ্বান জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com