বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

নির্বাচনের সময় নিয়ে কথা হয়নি: ফখরুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
নির্বাচনের সময় নিয়ে কথা হয়নি: ফখরুল

নির্বাচন নিয়ে কোন কথা বলিনি, নির্বাচন আয়োজন করতে একটা নির্দিষ্ট সময় লাগবে, আমরা সেই সময় দিতে চাই- এমন কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী যারা দীর্ঘ ১৫ বছর ক্ষমতা দখল করে এই দেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে তার থেকে মুক্তি পেয়েছে দেশ। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে দেশ।

দেশের বর্তমান পরিস্থিতিতে কী কী করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি ও আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি এই সরকারকে সহায়তা করা প্রতিটি জনগণের দায়িত্ব।

আজকে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, সেই মহলটি যারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা আবার বিদেশে বসে গণজাগরণের যে বিজয় হয়েছে সেটাকে নস্যাৎ করার জন্য কাজ করছে। ছাত্র আন্দোলনের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করছে। এই দলটি দেশের এতগুলো ছাত্র, জনতা, শিশুদের হত্যা করার পরে বিভিন্ন রকম কথা বলছে যা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। আমরা মনে করি বর্তমান সরকার এই বিষয়ে পদক্ষেপ নিবে। সরকার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে কিন্তু কোন হত্যাকারী দলের সাথে কথা বলবে না।

এর আগে বিকেল ৪ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ ও বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com