বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

সাবেক ডিএমপি কমিশনার ও এসবি প্রধানকে বাধ্যতামূলক অবসর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে
সাবেক ডিএমপি কমিশনার ও এসবি প্রধানকে বাধ্যতামূলক অবসর

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, ঢাকার পুলিশ অধিদফতরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মো. মনিরুল ইসলামকে সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নং আইনের ৪৫ ধারা অনুযায়ী চাকরি থেকে অবসর প্রধান করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

এর আগে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার ও সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলামকে এসবি প্রধান থেকে সরিয়ে পুলিশ অধিদফতরে যুক্ত করা হয়েছিল।

১৯৬৭ সালের ১ জানুয়ারি গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়ায় জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান। এসএম মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক শেষ করে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ১৯৯৮ সালে কর্মজীবন শুরু করা হাবিবুর রহমান সারদাতে প্রশিক্ষণ নেন। ২০১৬ সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে কাজ করেন তিনি। ২০১৮ সালে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। পরবর্তী সময়ে ২০১৯ সালে ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে যোগদান করেন হাবিবুর রহমান।

এদিকে, মনিরুল ইসলামের জন্ম ১৯৭০ সালের ১৫ জুন। ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে এসবি প্রধানের দায়িত্ব দেয়া হয় মনিরুলকে। মনিরুল গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে ২ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পরিবর্তনের পর পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। এছাড়া র‍্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকেও সরিয়ে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com