বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

২৮ থেকে ৪২তম বিসিএসের ২৫৯ জনকে নিয়োগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে
২৮ থেকে ৪২তম বিসিএসের ২৫৯ জনকে নিয়োগ

২৮ থেকে ৪২ তম বিসিএস পর্যন্ত নিয়োগের সুপারিশ পেয়েছিল কিন্তু নিয়োগ পাননি, এরকম ২৫৯ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এসব নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর মধ্যে ২৮তম বিসিএসে ৭ জন, ২৯তম বিসিএসে ১ জন, ৩০তম বিসিএসে ১ জন, ৩১তম বিসিএসে ৮ জন, ৩২তম বিসিএসে ২ জন, ৩৩তম বিসিএসে ২২ জন, ৩৪তম বিসিএসে ১৮ জন, ৩৫তম বিসিএসে ২৬ জন, ৩৬তম বিসিএসে ৫৩ জন, ৩৭তম বিসিএসে ৪০ জন, ৩৮তম বিসিএসে ১৮ জন, ৩৯তম বিসিএসে ৪১ জন, ৪০তম বিসিএসে ৬ জন, ৪১তম বিসিএসে ১ জন এবং ৪২তম বিসিএসে ১৫ জন নিয়োগ পেয়েছেন।

নতুন নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের ১ সেপ্টেম্বর যার যার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে তারা বেতন পাবেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটার পর নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে এখন চলছে পালাবদলের ঢেউ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com