বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ।

তারা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এ মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করে চিঠির মাধ্যমে বা কাউকে-কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলছে এবং করলে অপমান-অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে ছাত্র নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া। নেতৃবৃন্দ এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন।

ছাত্র আন্দোলনের প্রথম সারির তিনজন সমন্বয়ক নিশ্চিত করেছেন যে, ‘মিডিয়া সতর্কবার্তা’ শিরোনামে প্রচারিত ওই চিঠির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম রোববার গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত ‘মিডিয়া সতর্কবার্তা’ শীর্ষক চিঠিটি ভুয়া।

এর আগে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ওই চিঠির ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই সংবাদ বিজ্ঞপ্তিটি ভুয়া। এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।

আরেক সমন্বয়ক সারজিস আলমও ফেসবুকে ওই চিঠির ছবি দিয়ে সেটিকে ‘ভুয়া’ হিসেবে বর্ণনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com