বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

গাজী টায়ারসের ভবনে আবারও জ্বলছে আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে
গাজী টায়ারসের ভবনে আবারও জ্বলছে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনটিতে আগুন নেভানোর ঘোষণা দেওয়া হলেও আবারও সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।

রোববার দিনভর লুটপাটের পর রাতে কারখানাটিতে দেওয়া আগুন দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টার দিকে নেভানো হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। কিন্তু আজ বিকাল থেকে ছয় তলা ভবনটির কোথাও কোথাও আবার আগুন জ্বলতে শুরু করে। ধীরে ধীরে তা বাড়ছিল।

সন্ধ্যা ৬টায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, ভবনটির ভেতরে কয়েকটি স্থানে এখনও আগুন জ্বলছে৷ আমরা তা নেভাতে কাজ করছি৷ আগুন নেভানোর আগ পর্যন্ত ভবনটির ভেতরে প্রবেশ করা যাচ্ছে না৷

তিনি আরও বলেন, তাছাড়া দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকার কারণে ভবনটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে৷ ফলে হতাহতের বিষয়ে খোঁজ করতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না৷

সন্ধ্যা সাড়ে ৭টায়ও ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলাতে তীব্র আকারে আগুন জ্বলতে দেখা গেছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন৷

এদিকে, ভোরে আগুন নেভানোর পর বিকেলের দিকে ভবনটিতে উদ্ধার অভিযান চালানোর একটি পরিকল্পনা ছিল ফায়ার সার্ভিসের। ভবনটিতে প্রবেশ করা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে গণপূর্ত বিভাগের ‘এক্সপার্ট প্রকৌশলী’ দলেরও সহযোগিতা চান ফায়ার সার্ভিস। তবে, দুপুরে গণপূর্তের একটি দল আসলে প্রচণ্ড উত্তাপ ও কিছু অংশে আগুন জ্বলতে থাকার কারণে কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি।

নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ছাইফুল ইসলাম জানান, তাদের প্রকৌশলীদের একটি দল দুপুরে ভবনটি পরিদর্শনে আসেন। কিন্তু তখনও ভবনটিতে আগুন নিভে গেলেও অতিরিক্ত উত্তাপ থাকার কারণে ভেতরে প্রবেশ করতে পারেননি।

তিনি বলেন, বাইরে থেকে দেখেছি, আগুনের তাপে ভবনটির বিভিন্ন অংশ থেকে কংক্রিট খসে পড়ছে। কয়েকটি স্থানে তখনো আগুন জ্বলছিল। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগামীকাল মধ্যে তারা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হবে। তখন আমরা আবার এসে পর্যবেক্ষণ করে ভবনটিতে ঢুকে উদ্ধার অভিযান চালানো যায় কিনা সে ব্যাপারে পরামর্শ দেব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com