বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪ হত্যা মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে
শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৪ হত্যা মামলা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার পৃথক চার আদালতে আরও চারটি হত্যা মামলা দায়ের হয়েছে। ঢাকায় নতুন তিন মামলাসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা এখন ৭০টি। এগুলোর মধ্যে হত্যার ৬০টি, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সাতটি, অপহরণের দুটি এবং বিএনপির মিছিলে হামলার একটি মামলা রয়েছে।

এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে দুলাল ওরফে সেলিম নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি হয়। নিহতের ভাই মোস্তফা কামাল বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালতে এই মামলা করেন।

গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলায় বুড়িগঙ্গা ফিলিং স্টেশনের মেশিন অপারেটর মনসুর মিয়া নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি হয়। নিহতের ভাই আইনাল হক বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাহেশ চৌধুরীর আদালতে এই মামলা করেন।

গত ৫ আগস্ট নারায়ণগঞ্জের ডেমরা এলাকার সানারপাড়ে মিরাজ হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে তৃতীয় মামলাটি হয়। নিহতের ভাই খোরশেদ আলম বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে এই মামলা করেন।

গত ১৯ জুলাই মিরপুর-১০ নম্বরে নাহিদুল ইসলাম নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চতুর্থ মামলাটি হয়। নিহতের ভাই সবুজ বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে এই মামলা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com