শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে
বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে অদৃশ্য শক্তি: তারেক রহমান

অদৃশ্য শক্তি ছাত্র-জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ-নিপিড়নকারী। এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ংকর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি। তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা। সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশলও চোরাগোপ্তা।

ষড়যন্ত্র মোকাবিলায় তিনি তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেন। তৃণমূলের নেতাকর্মীরা সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুন্ন করতে পারবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসাথে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com