বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার

পদত্যাগের পর নির্বাচন কমিশনারদের ধাওয়া, গাড়িতে জুতা নিক্ষেপ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে
পদত্যাগের পর নির্বাচন কমিশনারদের ধাওয়া, গাড়িতে জুতা নিক্ষেপ

পদত্যাগের পর নির্বাচন কমিশন (ইসি) ভবন ছাড়ার সময় কমিশনারদের ধাওয়া দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এছাড়াও নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১২টায় শেষবারের মতো গণমাধ্যমের সামনে এসে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শেষ কর্মদিবসের সংবাদ সম্মেলনকে সাংবাদিকদের সঙ্গে ‘সৌজন্য বিনিময়’ হিসেবে অভিহিত করে আউয়াল কমিশন। যদিও লিখিত বক্তব্য শেষে গণমাধ্যমের সামনেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি। বক্তব্য শেষে কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে চলে যান কাজী হাবিবুল আউয়াল।

একযোগে এমন পদত্যাগ কমিশনের ইতিহাসে নজিরবিহীন। পদত্যাগের পরপরই কমিশন ভবন ত্যাগ করেন তারা। তবে আগেই থেকেই বাইরে অবস্থান করা বিক্ষুব্ধ জনতা সদ্য বিদায়ী আউয়াল কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় অনেকে ধাওয়া দেন বিদায়ী কমিশনারদের।

নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com