বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন, এমনটাই দাবি করেছেন পিটিআই-এর প্রধান নেতা গওহর আলী খান।

তিনি জানিয়েছেন, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ দিন’হতে যাচ্ছে। কিন্তু কেন গুরত্বপূর্ণ হবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি।

এরআগে দেশটির হাইকোর্ট এ মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে। দেশটির জাতীয় অ্যাকাউন্টেবেলটি ব্যুরো (ন্যাব) তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরও সময় চাইলে আদালত শুনানির জন্য ১১ জুনকে নির্ধারণ করেন।

গওহর আলী খান সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে জানিয়েছে, অন্যান্য বিরোধী দলের সঙ্গে তারা একটি আন্দোলন শুরু করবেন। যেটির নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পর তারা দেশব্যাপী আন্দোলন শুরু করবেন।

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়। যার মাত্র কয়েকটিতে তাকে দণ্ড দেওয়া হয়েছে। যারমধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। তার বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ তুলেছে, তিনি এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে থাকেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com