শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

স্টেডিয়ামে পাখির ডিম, এক মাস খেলা বন্ধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
স্টেডিয়ামে পাখির ডিম, এক মাস খেলা বন্ধ

অদ্ভুত এক কারণে এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সের একটি খেলার মাঠ। কোনো সংস্কার বা সমস্যার জন্য নয়, বরং সংরক্ষিত প্রজাতির একটি দেশীয় পাখি ‘প্লোভার’ মাঠের একেবারে মাঝখানে ডিম পেড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ পাখির সুরক্ষায় প্রশংসনীয় একটি সিদ্ধান্ত নিয়েছে। মাঠটি তাই খেলাধুলার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, মাঠের মাঝখানে ডিম দেওয়ার কারণে ফুটবল ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে পাশের মাঠে। বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ার–এর পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ডিম সরাতে হলে বিশেষজ্ঞের সাহায্য এবং বিশেষ অনুমতি প্রয়োজন হয়। তাই ঝামেলায় না গিয়ে কর্তৃপক্ষ মাঠটি প্রায় ২৮ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা রয়েছে।

প্লোভার পাখি বাচ্চা ফোটার পর অত্যন্ত রক্ষণশীল হয়ে ওঠে। এ সময় তারা ডানা ঝাপটানো, তীব্র আওয়াজ করা এবং হঠাৎ আক্রমণ করে নিজেদের বাসার আশপাশে কাউকে ঘেঁষতে দেয় না।

এই কারণেই স্থানীয় কাউন্সিল জনসাধারণের নিরাপত্তা এবং পাখির সুরক্ষার কথা বিবেচনা করে মাঠ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com