মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

নিকলীতে সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে
নিকলীতে সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সোনালী ব্যাংক পিএলসি, নিকলী শাখার আয়োজনে এ বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (জিএম অফিস, ময়মনসিংহ) মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন। এতে সভাপতিত্ব করেন ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস, কিশোরগঞ্জ) দিলীপ কুমার পাল।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বলেন,
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ব্যাংকিং ব্যবস্থার কোনো বিকল্প নেই। নিকলীর মতো একটি জনপদে সোনালী ব্যাংকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে এখন থেকে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দিনের যেকোনো সময় টাকা জমা ও উত্তোলনের সুবিধা পাবেন, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন বলেন,
“আমরা গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সহজ ও আনন্দদায়ক করতে কাজ করছি। এই বুথ স্থাপনের ফলে গ্রাহকদের আর টাকা জমা দেওয়ার জন্য কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।”

সভাপতির বক্তব্যে ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রিন্সিপাল অফিস, কিশোরগঞ্জ) দিলীপ কুমার পাল বলেন,
“এই বুথ থেকে ২৪ ঘণ্টা টাকা উত্তোলন করা যাবে এবং এর জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক (নিকলী শাখা) হাবিবুর রহমান।

অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয় এবং এলাকার সার্বিক সমৃদ্ধি ও সোনালী ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com