মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

সোনার দাম আবার বাড়ল, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
সোনার দাম আবার বাড়ল, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা

আজ মঙ্গলবার আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনের ঘোষণা অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে নতুন করে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

এর ফলে গত শুক্রবারের পর থেকে ভরিপ্রতি সোনার দাম মোট বেড়েছে ৯ হাজার ৮৫৬ টাকা। এর আগে টানা কয়েকদিন সোনার দাম কমেছিল।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

বাজুস জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। নির্ধারিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম এখন প্রতি ভরি ৫ হাজার ৭১৬ টাকা, যা আগে ছিল ৫ হাজার ৩৬৫ টাকা। অর্থাৎ, রুপার দাম ভরিপ্রতি বেড়েছে ৩৫১ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ার কারণে এ মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূলত বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের স্থানীয় সময় ৩১ মার্চ স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ২৯ ডলার বেড়ে বর্তমানে ৪ হাজার ৫৫৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে শনিবার দাম ছিল ৪ হাজার ৪৯৪ ডলার, অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে আউন্সপ্রতি ৬১ ডলার বৃদ্ধি পেয়েছে।

তবে গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৭৬৯ ডলার কমেছিল। সেই প্রভাবে দেশে ১২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৫ হাজার ৫৭৫ টাকা পর্যন্ত কমানো হয়। এরপর আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায় ২৮ মার্চ থেকে তিন দফায় সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হলো।

বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ—এসব কারণে দীর্ঘদিন ধরেই সোনার দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গত বছর বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।

তবে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাত শুরুর পর কিছু সময় সোনার দাম কমেছে। একই সঙ্গে ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিনিয়োগকারীরা মার্কিন বন্ডের দিকে ঝুঁকছেন।

সাধারণত সোনা ও ডলারের দামের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক দেখা যায়। তবে কিছু সময় ব্যতিক্রমও ঘটে।

গত জানুয়ারিতে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছেছিল। এর প্রভাবে দেশের বাজারে ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com