মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩ তাড়াইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২ পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস

নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস

নওগাঁয় গত ছয় বছরে বিভিন্ন অভিযানে জব্দ করা ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনসম্মুখে রোলার চালিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ফেন্সিডিল জব্দ করে। পরবর্তীতে দায়ের হওয়া ১৫১টি মামলার আলামত হিসেবে দীর্ঘদিন আদালতের মালখানায় সংরক্ষিত ছিল। বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর আদালতের নির্দেশে সেগুলো ধ্বংস করা হয়।

মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা ফায়ার সার্ভিসের একটি দলও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, “১৫১টি মামলার বিপরীতে জব্দকৃত ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল আজ ধ্বংস করা হয়েছে। মাদক নির্মূলে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মাদকবিরোধী এ কার্যক্রমকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে। তারা সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থান আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com