বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
মিঠামইনে পুকুরে ডুবে দুই ভাই–বোনের মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো রিফাত মিয়া (৪) ও তার বোন সাফা আক্তার (২)। তারা একই গ্রামের রুবেল মিয়ার সন্তান।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে সাফা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রিফাতও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার এএসআই রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com